সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

পোশাক খাতের অস্থিরতা দ্রুত কেটে যাবে : অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক, ব্যবসায়িক সংগঠন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের এরই মধ্যে একটা বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করছে। দ্রুত এটা সমাধান হবে।’

শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গর্ভনেন্স ম্যানেজমেন্টের (বিআইজিএম) সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিল্প কারখানায় অস্থিরতার পেছনে কোনো কোনো রাজনৈতিক দলের ইন্ধনও রয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আছে, তবে অনেকেই সহযোগিতা করছে। আশা করা যায় দ্রুত এটা সমাধান হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে।’ বাজার কারসাজি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি, চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পিঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কাওরানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের। এটা বন্ধ করা হবে। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।’

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা ইউনিট আগে চালু হোক। এরপরে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। আগে একটা চালু হোক।’

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit