সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে চীনে নিহত ২, আহত ৯২

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে অন্তত দু’জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৯২ জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানিয়েছে। জনপ্রিয় অবকাশ কেন্দ্র হাইনানে ইয়াগি শুক্রবার আঘাত হেনেছে।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হানার কারণে অন্তত দুজন প্রাণ হারিয়েছে। এছাড়া ৯২ জন আহত হয়েছে।’

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলেছে, ঘন্টায় ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাওয়া ইয়াগি’র কারণে গাছপালা উপড়ে গেছে। প্রায় চার লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

দ্বীপটির হাইকোর প্রধান বিমানবন্দর শনিবার ৩টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রথম দিকে ইয়াগি’র আঘাতে ফিলিপাইনে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনে আঘাত হানার পর এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ইয়াগি ইউনেস্কো ঘোষিত ভিয়েতনামের ঐতিহ্যবাহী বিখ্যাত স্থান হ্যালং বে’র আশেপাশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit