মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পাঁজর ভাঙার বিষয়ে মুখ খুললেন সালমান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান পাঁজরে চোট পেয়েছিলেন। আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিং চলাকালীনই তিনি এ দুর্ঘটনার শিকার হন। তবে এতদিন এ বিষয়ে কোনো কথা বলেননি ভাইজান। এবার ‘বিগবস’-এর একটি অনুষ্ঠানে গিয়ে নিজেই স্বীকার করলেন পাঁজরে চোট পাওয়ার কথা। ফটোসাংবাদিকদের সাবধানে চলাফেরা করারও আর্জি জানালেন তিনি।সালমানের চোট পাওয়ার কথা প্রকাশ্যে আনতে চাননি ‘সিকান্দার’ ছবির নির্মাতারা। কিন্তু সম্প্রতি বিগবসে যোগ দিয়েছিলেন ভাইজান। সেখানে নিজের আসন ছেড়ে উঠতে তাকে বেশ বেগ পেতে হয়। এই দেখে সামাজিকমাধ্যমে অনেকেই দাবি করেন— অভিনেতার বয়স বাড়ছে। কিন্তু নেপথ্যে ছিল বুকের পাঁজরে চোট।

সালমান বিগবসের অনুষ্ঠানে প্রবেশ করছিলেন চেনা মেজাজে। সেই সময়ে তাকে ঘিরে ধরেন ফটোসাংবাদকিরা। তখন সালমান সামান্য সুর চড়িয়ে সাবধান করেন তারা। ভাইজানকে বলতে শোনা যায়—একটু সাবধানে, আমার দুটো পাঁজর ভাঙা।

ভাইজানখ্যাত বলিউড অভিনেতা গত জুন মাসে মুম্বাইয়ে শুরু করেন ‘সিকান্দার’-এর ছবির শুটিং। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন সালমান। মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা। শেষে ইউনিট পাড়ি দেবে হায়দরাবাদে। 

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান। একের পর এক হুমকি এসেছে ভাইজানের কাছে। এমনকি তার বাড়ির দেয়ালে হয়েছে গুলিবর্ষণ। তাই শুটিং ফ্লোরে অভিনেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ একটি দল।

ছবিতে সালমান ছাড়াও রয়েছেন রাশমিকা মান্দানা, প্রতীক বব্বর এবং দক্ষিণী অভিনেতা সত্যরাজ। হায়দরাবাদে শুটিংয়ের জন্য একটি প্রাসাদের সন্ধানে রয়েছেন নির্মাতারা। ছবির পরবর্তী শিডিউলের শুটিং হবে আগামী নভেম্বর মাসে। এই ছবির শুটিং ছাড়াও সালমান ব্যস্ত ‘বিগবস্ ১৮’ নিয়ে। এবারও তাকেই দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। 

তথ্যসূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit