শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ফেরালেন বিটিভি-বেতারের আমন্ত্রণ, টিভিতে আর গাইবেন না আসিফ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারী টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্টও পাই না- এমন মন্তব্য করেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য।

এদিকে, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে গেল ১৬ বছরে কালো তালিকায় ছিলেন আসিফ। সরকারের পালাবদলের পর আসিফ আকবর নতুন করে সরকারি এই দুই সম্প্রচার মাধ্যম থেকে আমন্ত্রণ পেয়েছেন। তবে আমন্ত্রণ বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই বলে জানান এই গায়ক।  

আসিফ আকবর বলেন, বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরো কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন যারা বিগত ষোল বছর আমার গান চালাতে চাইতো, পারতোনা- এখন পারছে।

বিটিভি থেকে ফোন পেয়েছেন জানিয়ে লেখেন, বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছে আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে।

মঞ্চে গাইবেন আরো কয়েক বছর জানিয়ে এই গায়ক বলেন, গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইবো আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে! বেতার/বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেবো।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit