শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

সাইনাসের মাথা ব্যথা দ্রুত কমায় যেসব খাবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : সাইনাস হলো আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নাকের দুই পাশে, কিছু হাড় থাকে, এর ভেতরে এক ধরনের কুঠুরি থাকে। এখানে স্বাভাবিকভাবে বাতাস জমা থাকে। ধুলাবালিযুক্ত পরিবেশে বেশিক্ষণ থাকলে এসব স্থানে ইনফেকশন দেখা দেয়। ইনফেকশনের ফলে সেখানে জমতে পারে কফ বা মিউকাস। এ সমস্যা থেকেই সাইনাসের রোগীরা ভোগেন প্রচণ্ড মাথা ব্যথার যন্ত্রনায়।

 
সাইনাসের মাথা ব্যথা দ্রুত কমাতে ডায়েটে রাখতে পারেন-
 
১। স্যুপ জাতীয় খাবার
সবজি কিংবা মুরগির মাংস দিয়ে স্যুপ বানিয়ে নিন। এই স্যুপ সারাদিন দফায় দফায় গরম করে খান। স্যুপের পুষ্টিগুণ ও উষ্ণতা শরীরকে চাঙ্গা করে দেবে। মাথা ব্যথাও কমাবে।
 
২। ভেষজ চা
শরীরের জন্য বেশ উপকারী ভেষজ চা। এই চায়ে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ। সর্দি কাশির মতো সমস্যায় দ্রুত স্বস্তি দেয় ভেষজ চা। সাইনাসের সমস্যাও সারিয়ে তোলে এটি।
 
 
৩। হলুদ দুধ
এক গ্লাস দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খান। সাইনাসের সমস্যায় হলুদ দুধ বেশ ভালো কাজ করে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে সহজে সাইনাস কাবু করতে পারে না।
 
৪। গরম পানি
হাতের কাছে থাকা এই উপাদানটি সাইনাসের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। গরম পানি পান করুন। চাইলে এর মধ্যে এক চিমটে হলুদ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এই পানি পান করলে সাইনাসের ব্যথা উধাও হবেই। গরম পানি পানের পাশাপাশি গরম পানির ভাপও নিতে পারেন।
 
তবে মনে রাখবেন, সাইনাসের মাথা ব্যথায় যন্ত্রণা হলে কখনই দই ও ঠান্ডাজাতীয় খাবার খাবেন না। এসব খাবার সাইনাসের ব্যথা আরও বাড়িয়ে তোলে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit