রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম

প্রয়াত হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে মরদেহ উত্তোলন করে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর আনা রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

আওয়ামী লীগ সরকারের সময়ে নাম-পরিচয় গোপন করে রাজধানীতেই থাকতেন হারিছ চৌধুরী। করোনা মহামারির সময়ে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

হারিছ চৌধুরী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার রাজনৈতিক সচিব ও বিএনপি’র যুগ্ম মহাসচিব ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit