বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সিংড়ায় পলকের বিরুদ্ধে আরও এক মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সিংড়া থানায় আরও একটি মামলা হয়েছে।  

বুধবার রাতে তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে এ মামলা করেন।

মামলায় জেলা আ.লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ও সিংড়া উপজেলার ৯ নম্বর তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ ১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর রাতে পলকের বিরুদ্ধে আরো দুটি পৃথক মামলা হয়। 

সিংড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এখন পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক হয়ে বর্তমানে পুলিশের মামলায় রিমান্ডে রয়েছেন। 

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit