মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইমিউনিটি বাড়াতে দামি আপেল নাকি সস্তার পেয়ারা খাবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খালি চোখে দেখা না গেলেও আমাদের ত্বকের ওপর এবং আশপাশেই রয়েছে কোটি কোটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাজানো ঘরবাড়ি। আর এসব জীবাণু শরীরের ওপর আঘাত আনলেই মুশকিল! সেক্ষেত্রে পিছু নিতে পারে জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা। তাই তো বিশেষজ্ঞরা সবাইকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেন। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে আপেল এবং পেয়ারার মতো দুটি উপকারী ফল। 

কিন্তু প্রশ্ন হলো, রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখার কাজে আপেল না পেয়ারা বেশি কার্যকরী? চলুন জেনে নেই এই প্রশ্নের উত্তর। 

আপেল 

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একটা আপেল খেলেই নাকি দূরে থাকে একাধিক জটিল অসুখ। আর এই কথার পিছনে অকাট্য কিছু যুক্তি অবশ্যই রয়েছে। কারণ, আপেল হলো জরুরি কিছু ভিটামিন ও খনিজের ভাণ্ডার। সেই সঙ্গে এতে উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। যেই কারণে আপেল খেলে হার্ট থাকে সুস্থ-সবল। কমে ডায়াবিটিসের ফাঁদে পড়ার আশঙ্কা। সুস্থ থাকে পেট। কাছে ঘেঁষার সুযোগ পায় না ক্যানসার। এমনকি অ্যাজমার সমস্যাতেও সুস্থ থাকা যায়। তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত আপেল খেতে ভুলবেন না যেন! 

পেয়ারা 

আপেল নিয়ে বেশি মাতামাতি হলেও স্বাস্থ্যগুণে এতটুকুও কম যায় না পেয়ারা। এই ফলেও খোঁজ মেলে জরুরি সব ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের। যে কারণে পেয়ারা খেলে পেটের সমস্যা দূরে থাকে। কোষ্ঠকাঠিন্য থেকে মেলে মুক্তি। পাশাপাশি কোলেস্টেরল, সুগারের মতো জটিল অসুখ নিয়ন্ত্রণেও এর জুড়ি মেলা ভার। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে আপেলের পাশাপাশি পেয়ারার উপরও রাখতে পারেন ভরসা। তাতেই ফল পাবেন হাতেনাতে। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে আপেল খাবেন নাকি পেয়ারা? 

এই প্রশ্নের উত্তরে পুষ্টিবিদরা বলছেন, যে কোনো ফলই ইমিউনিটি বাড়াতে পারে। ঠিক সেভাবেই পেয়ারা এবং আপেল খেলেও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই দুই ফলই স্বাস্থ্যগুণে ভরপুর। তবে এই দুইয়ের মধ্যে তুল্যমূল্য লড়াই চালালে দামি আপেলকে বলে বলে গোল দিতে পারে পেয়ারা। কারণ, আপেলের তুলনায় পেয়ারাতে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই বেশি পরিমাণে রয়েছে। যেই কারণে পেয়ারা খেলে ইমিউনিটি তুলনায় দ্রুত সক্রিয় হয়। তাই চেষ্টা করুন নিয়মিত পেয়ারা খাওয়া। 
প্রতিদিন কতটুকু খাবেন? 

একজন সুস্থ-সবল মানুষ দিনে ২০০ গ্রাম ফল খেতে পারেন। সেই হিসেবে বললে দুটি পেয়ারা অনায়াসে খাওয়া যায়। তবে বেশি উপকার পেতে চাইলে একটা পেয়ারার সঙ্গে একটা আপেল খান। কিংবা আপেলের বদলে অন্য একটা ফলও খেতে পারেন। তাতে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে পৌঁছে যাবে। যার দরুন পুষ্টির ঘাটতি যাবে মিটে। সেই সঙ্গে সক্রিয় হয়ে উঠবে ইমিউনিটি। এমনকি দূরে থাকবে একাধিক জটিল অসুখ। 

 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ‍৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit