রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

অতিরিক্ত পাপে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা —–দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, অতিরিক্ত পাপ করায় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সে জন্যই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপি’র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি।তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মযার্দা দেয়া হবে।এ সময় তিনি আগামী দূর্গা পূজায় আওয়ামীলীগ যেন বিশৃঙ্গলা সৃষ্টি করতে না পারে সেই দিকে বিএনপির নেতাকর্মীকে সর্তক থাকার আহবান জানান।

হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসন, হাতীবান্ধা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit