শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

আখাউড়ায় আনিসুল হক ও তাকজিল খলিফার বিচার দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ও তাদের দোসরদের শাস্তির দাবীতে মঙ্গলবার মানববন্ধন হয়েছে। নির্যাতিত আখাউড়া উপজেলাবাসীর আয়োজন সকালে রেলওয়ে ষ্টেশন এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যপী মানববন্ধনে আইনসুল হকের নির্দেশে হত্যা, মামলা- হামলায় নির্যাতিত পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম, পৌর বিএনপির আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানী, পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া, বিএনপি নেতা শেখ জীবন, মহিলা দলের নেত্রী অন্তুরা, আবু বকর প্রমুখ। 
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছর স্বেরাচার আওয়ামীলীগ সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার ছিল না। সারাদেশের মতো কসবা-আখাউড়ায় বিএনপি অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গুম, খুন করেছে। আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামীলীগ নেতা কাজলের নির্দেশে ২০১৪ সালে উপজেলা নির্বাচনের দিন তারাগন ভোটকেন্দ্রে পৌর যুবদলের সহ সভাপতি হাদিস মিয়াকে গুলি করে হত্যা করেছে। আওয়ামীলীগ আমলে আখাউড়ায় ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করেছে। তারা জনগণের জানমাল লুটপাট, জায়গা জমি দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে। 
মানবন্ধনে উপজেলার মনিয়ন্দ গ্রামের নিহত রহিজ মিয়ার স্ত্রী খাদিজা ও তার ছেলে অভিযোগ করেন আনিসুল হকের নির্দেশে সাদা পোষাকে রহিজ মিয়াকে ধরে নিয়ে ক্রয় ফায়ার দিয়ে হত্যা করে। রহিজ হত্যার বিচার চান। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আক্তার হোসেন খান।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit