শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে  সংবাদ সম্মেলন।

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে  সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা । মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে চলমান নানা বিষয়  ও সোনাহাট স্থলবন্দরে দুর্নীতি বিষয়ে ছাত্রদের অবস্থান পরিস্কার করা হয়।  এসময় ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম ৩ সেপ্টেম্বর  থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত ঘোষণা করে ছাত্ররা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোনাহাট স্থলবন্দরের দুর্নীতি নিয়ে প্রকাশিত সংবাদে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুল ভাবে উপস্থাপন করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। ছাত্ররা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা কিছু অভিযোগের ভিত্তিতে গত ১৭ আগস্ট সোনাহাট স্থলবন্দরে গিয়ে সেখানকার দুর্নীতি খুঁজে বের করার চেষ্টা করেন। তবে সেখানে দুর্নীতির সন্ধান পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা জানতে পারে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি তার ব্যক্তিস্বার্থ হাসিল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিথ্যা তথ্য দিয়েছেন। 

অপরদিকে সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের স্থলবন্দর থেকে সরে আসতে বলেন। এতে শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে সোনাহাট স্থলবন্দর নিয়ে সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন যোগসূত্র নেই।

ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী  শিক্ষার্থী পরিচয়ে  অতি উৎসাহী কিছু কিশোর  ভাংচুর, চাঁদাবাজি, মারামারি ও জমি দখল করে বেড়াচ্ছে । এছাড়া উপজেলার  বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব কাজের তীব্র নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জামাদুস সানী জুয়েল, ইয়াকুব আলী শ্রাবণ ও ওয়াছি আনান অন্তিম  বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit