শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নোয়াখালীেতে থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

নোয়াখালী প্রতিনিধি : ৫ আগস্ট সরকার পতনের পর নোয়াখালীতে বিভিন্ন থানা থেকে লুট অস্ত্রের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।এর আগে, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে  র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানী অভিযান পরিচালনা সোমবার ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি ২২ বোর রাইফেল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ  থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit