মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দ্রুত ওজন কমাতে রাতের খাবারের পর পান করুন ৩ পানীয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরকে সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণ খুব জরুরি। অনেকেই আছেন, যারা ওজন কমানোর জন্য অনেক টাকা খরচ করেও নিজেদের ফিট রাখতে পারছেন না। এবার ওজন কমাতে অনেকেই ঘুম থেকে উঠে চুমুক দেন লেবু-মধুর উষ্ণ পানীয়তে। কিন্তু অনেকেই একটা বিষয় জানেন না, সেটা হল রাতের খাওয়ার পরও এমন কিছু পানীয় আছে যা পান করলে মেদ কমে দ্রুত। 

কেননা এই পানীয়গুলো শুধু হজমেই সাহায্য করবে না, বিপাক হার বৃদ্ধিতেও সাহায্য করবে। ওজন কমানোর ক্ষেত্রে বিপাক হারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলুন জেনে নেই, কোন কোন পানীয় পান করলে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে, নিয়ন্ত্রণে আসবে ওজন।

জোয়ান চা

নামে চা হলেও এতে চা-পাতার ব্যবহার হয় না। পানিতে জোয়ান ফুটিয়ে তৈরি হয় এই চা। হজমে সহায়ক জোয়ান। এতে থাকা আর্সেনাল পেটফাঁপা, বদহজম কমাতে সাহায্য করে। খাবার আধ ঘণ্টা পর গরম হালকা গরম জোয়ান চা খেলে হজমও ভাল হবে, আবার বিপাক হারও বৃদ্ধি পাবে।

হলুদ চা

হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যা বিপাক হার বৃদ্ধি করে। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান শরীরের বাড়তি মেদ ঝরাতে অনুঘটকের কাজ করে। রাতের খাবার খাওয়ার পর গরম পানিতে এক চিমটে হলুদ মিশিয়ে খেলে শরীরে নানা উপকার হয়। এই পানীয় যকৃৎ থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। ওজন কমানোর জন্য শরীর থেকে নিয়মিত দূষিত পদার্থ বের করা প্রয়োজন।

লেবু-আদা চা

পানি কিছুটা আদা থেঁতো করে দিয়ে, মিনিট পাঁচেক ফুটিয়ে ছেঁকে তার মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে দিলেই এই চা তৈরি হয়ে যায়। লেবুর রস মেদ গলাতে সাহায্য করে। আদা হজমে সহায়ক। আদায় থাকা উপাদান বিপাক হার বৃদ্ধির পাশাপাশি খিদে নিয়ন্ত্রণেও সহায়ক। রাতে খাবার পর এই পানীয়তে চুমুক দিলে বদহজমের সমস্যা যেমন দূর হবে, তেমনই ওজন কমানোর প্রক্রিয়ায় এতে দ্রুত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit