রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প

কফিনে করে ইসরাইলি জিম্মিদের ফেরত পাঠানো হবে: হামাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীগোষ্ঠী হামাস। গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এ হুশিয়ারি দেওয়া হয়। 

বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দিদের মুক্ত করতে চাইছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর অর্থ হলো জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দিদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান উবাইদা। 

বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। গত বছরের ৭ অক্টোবর ইসরাইল থেকে ২৫০ জনকে জিম্মি করে হামাস। এখন পর্যন্ত ১১৭ জন বন্দিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। 

বাকি বন্দিদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরাইলের সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে, গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সৈন্য অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে- এমন আশঙ্কায় এ শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit