রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ?

আফগানিস্তানে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।  সোমবার বিকালে কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান বলেন, হামলাকারী তার নিজের দেহে সংযুক্ত শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান এবং ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হামলার পরপরই এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে আফগানিস্তানে ২০২১ সালে তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সহিংসতা বেড়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে আত্মঘাতী হামলা কিংবা অন্যান্য আক্রমণের ঘটনা ঘটছে। 

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) খোরাসান শাখা (আইএসকেপি) এই ধরনের হামলার জন্য দায়ী। তালেবান এবং এই গোষ্ঠীর মধ্যে চরম বৈরিতা বিদ্যমান, এবং বেশিরভাগ হামলাই বেসামরিক, বিদেশি এবং তালেবান বাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করে করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ‍১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit