মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সুস্বাদু মালপোয়া তৈরির সহজ রেসিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : বাঙালি ঐতিহ্যের মালপোয়া পিঠাকে একপ্রকার ঘরোয়া মিষ্টিই বলা যায়। ছোট-বড় সবারই পছন্দের ঘরোয়া খাবারে এটি থাকে প্রথম সারির তালিকায়। মালপোয়া মূলত একধরনের প্যানকেক, যা ঘিতে ডিপ ফ্রায়েড করা যায় আবার চিনির রসে ডোবানোও যায়। বেশির ভাগ ক্ষেত্রেই মালপোয়া তৈরির জন্য ময়দা, সুজি, দুধ এবং দই দিয়ে ব্যাটার তৈরি করে ঘি কিংবা তেলে ডিপ ফ্রায়েড করার আগে কিছুক্ষণ ফার্মেন্টেডের জন্য রাখা হয়।

 
আবার অনেকেই ব্যাটারে কলা, আম কিংবা আনারস এমনকি নারকেল কোরাও ব্যবহার করে থাকেন। অনকে আবার মালপোয়া বানাতে পারেন ব্যাটারে ক্ষীরও যোগ করেন। যা মালাপোয়ার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। তবে একেবারেই যদি অল্পকিছু উপাদান দিয়ে মালপোয়া সহজে তৈরি করতে চান তাহলে এক নজরে দেখে নিতে পারেন মালপোয়া তৈরির রেসিপিটি।
 
প্রয়োজনীয় উপকরণ: মালপোয়া তৈরিতে ব্যাটারের জন্য আপনার লাগবে ময়দা বা আটা ১/২ কাপ, গরম তরল দুধ ৩/৪ কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, এলাচ ৪টি, চিনি বা গুড় ১/২ চামচ, লবণ পরিমাণমতো, তেল অথবা ঘি ৪ কাপ।
 
যেভাবে তৈরি করবেন: মালপোয়ার ব্যাটার তৈরি করতে একটি পাত্রে সব উপকরণ নিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। খেয়াল করুন, ব্যাটারে যেন কোনো ধরনের দানার অস্তিত্ব না থাকে।
 
এরপর মিশ্রণটি ১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এ ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব ঘন কিংবা একেবারে পাতলা না হয়।
 
মালপোয়া ডিপ ফ্রাই করার জন্য সসপ্যানে ঘি কিংবা তেল গরম করতে হবে। তেল গরম হয়ে এলে ধীরে ধীরে বড় আকারের গোল চামচের সাহায্যে তেলে ব্যাটার ছড়িয়ে দিন।
 
গোলাকৃতির মালপোয়া সোনালি কিংবা হালকা লালচে ভাব না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু মালপোয়া। বৃষ্টিস্নাত বিকেলে বারান্দায় কিংবা ড্রয়িং রুমে প্রিয়জনদের আড্ডার আমেজ মুহূর্তেই বাড়িয়ে দেবে মচমচে ও সুস্বাদু এ তেলের পিঠা।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit