শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বন্যার্তদের সহায়তায় রূপালী ব্যাংক কর্মীদের ১ দিনের বেতন প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

সোমবার (২ সেপ্টেম্বর) রূপালী ব্যাংকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুদানের মধ্যে, ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন বাবদ ৬৭ লাখ ১৭ হাজার ৪শ টাকা দেওয়া হয়। এই অর্থ সোমবার তহবিলের হিসাবে জমা করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট বিশেষ অনুদান হিসেবে ১ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়েছে রূপালী ব্যাংক।

জনসংযোগ দপ্তর জানিয়েছে, দেশের ও মানুষের যেকোনো প্রয়োজনে রূপালী ব্যাংক সর্বাত্মক সামর্থ্য নিয়ে এগিয়ে আসে। এর অংশ হিসেবে বন্যার্তদের জন্য দুই ধাপে এই অনুদান প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ১২ জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এ বন্যায় বহু হতাহতের পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit