শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ

বিএনপির উন্নয়ন শুরু হবে গ্রাম থেকে-তাসভীর উল ইসলাম

শিমুল দেব,উলিপুর, কুড়িগ্রাম
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ Time View

শিমুল দেব,উলিপুর, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন ও উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল নাহিনের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেলেটারী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজান আলী কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় সভায় বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম বলেন, এদেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে। আওয়ামীলীগের মত ২শ জনকে বিরাট বড়লোক বানিয়ে বাকী মানুষকে না খাইয়ে রাখবে এ রখম নীতি বিএনপি বিশ^াস করে না। বিএনপির উন্নয়ন শুরু হবে গ্রাম থেকে। এরপর ধারাবাহিক ভাবে উপরে উঠবে।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit