মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

সৈয়দপুরে আ.লীগের ৪০০ নেতা-কর্মীর নামে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের ৯০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন। সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকমল হোসেন এ তথ্য নিশ্চিত জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১ সেপ্টেম্বর) মামলাটি নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি ও সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবী, ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ০৪ আগস্ট দুপুরের দিকে আসামিরা বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে জেলা শহরে আসেন। পরে তারা বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে হামলা চালান। সেসময় অফিসে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়া অফিসে থাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit