রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আদিতমারীতে প্রতীমা ভাঙচুরের চেষ্টা, আটক ১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভোলার দিঘী সন্ন্যাসীর ধাম মন্দিরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি প্রতীমা ভাঙচুরের চেষ্টা করেছেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। অভিযুক্ত রিয়াজুল ইসলাম (৫০) আদিতমারী উপজেলার সবদল কামারটারীর মাবুদ উল্লাহর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন। 

জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস ভোলার দিঘী সংলগ্ন ‘শ্রী শ্রী সার্বজনীন ভোলার দিঘি সন্ন্যাসীর ধামথ মন্দিরে থাকা একটি প্রতীমা ভাঙচুরের চেষ্টা করেন রিয়াজুল ইসলাম। তিনি মন্দিরের গেটের বাইরে থেকে বাঁশ দিয়ে প্রতীমা ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। 
 
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল  ঘটনাস্থলে গিয়ে উক্ত ব্যক্তিকে  আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। তার বিরুদ্ধে বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর: ২৩। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit