সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

লক্ষ্মীপুরে দেড় হাজারের বেশি বন্যার্ত মানুষকে খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরের সাতটি কেন্দ্রে আশ্রয় নেওয়া দেড় হাজারের বেশি মানুষের মাঝে শুক্রবার কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের (কিউ এল এফ) উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

খাবারের মেন্যুতে ছিল প্লেইন পোলাও, চিকেন কারি, সিদ্ধ ডিম ও পানি। কিউ এল এফ এর উদ্যোগে স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় পৌর শহীদ স্মৃতি একাডেমীতে ৪৫০, মান্দারী হাই স্কুলে ৪০০, জিল্লুর রহিম কলেজে ২০০,  বটতলী স্কুলে ১২০, আবু হুরায়ারা মাদ্রাসায় ৮০, মান্দারী প্রি-ক্যাডেটে ২৫০, ঠাকুরকান্দি মাদ্রাসায় ১২০ অসহায় বন্যার্ত মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়া হয়।  

এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান উপস্থিত বক্তারা। তারা বলেন, লক্ষ্মীপুরে বন্যায় বাধ্য হয়ে অসহায় মানুষজন নিজেদের ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রসমূহে গত কয়েক দিন থেকে বাধ্য হয়ে অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে তারা শিশু-সন্তান, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে অসহায় দিনযাপন করছেন। 
 
বন্যার পানিতে সীমাহীন কষ্ট, দুঃখ-দুর্দশা ও দুর্ভোগে পড়া মানুষগুলোর জীবনে কিছুটা স্বস্তি দিতে কিউ এল  এফের প্রচেষ্টা চলমান থাকবে। খাবার বিতরণ কাজে অংশগ্রহণ করেন কিউ এল এফের সমন্বয়ক ডা. দলিলুর রহমান, ডা. ইশরাত জাহান, ডা. মিজানুর রহমান, ডা. আবু রায়হান, ডা. মামুন হোসেন পর শহিদ স্রিতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক নাজমুন নাহার, মান্দারি হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, স্থানীয় সংগঠক আতিকুর রহমান, মহিউদ্দিন আজাদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit