শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

কয়দিন মাঠের বাইরে থাকবেন শরিফুল, জানাল ফিজিও

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার শরিফুল ইসলাম। প্রথম টেস্টে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। সেই পেসারকে দ্বিতীয় টেস্টে পায়নি বাংলাদেশ। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, শরিফুলের বাদ পড়ার কারণ চোট। তার জায়গায় খেলানো হচ্ছে তাসকিন আহমেদকে।

প্রথম টেস্টের পরপরই গ্রোইন স্ট্রেইনের চোটে পড়েন শরিফুল। যেই চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত দশদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়োজিদ ইসলাম।

শরিফুলের চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বলেন, ‘প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরিফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড-১ এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। অন্তত দশদিন লাগবে তার এই ইনজুরি সারতে। ইতোমধ্যেই পুনর্বাসন শুরু করে দিয়েছে সে।’

চোটে পড়লেও শরীফুলকে দেশে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই পেসার। কেননা, পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরে ফের ভারতের উদ্দেশ্যে রওনা হতে হবে বাংলাদেশ দলকে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit