শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সিনেমা জগতে ধনীদের তালিকায় শীর্ষে শাহরুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রতিষ্ঠানটি ভারতের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে।

চলতি বছরের হিসাব অনুযায়ী, শীর্ষে থাকা শাহরুখের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৭ হাজার ৩০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’ আর আইপিএল দল ‘কলকাতা নাইট রাইডার্স’ থেকে আয় করা অর্থ দিয়েই শীর্ষে অবস্থান করছেন অভিনেতা।
 
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শাহরুখের বন্ধু বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি তিনি ‘কলকাতা নাইট রাইডার্স’-এর সহকর্ণধার।
 
তৃতীয় অবস্থানে রয়েছেন হৃতিক রোশন। নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘এইচআরএক্স’ আর অভিনয় থেকে আয় করা তার সম্পত্তির পরিমাণ ২ হাজার কোটি রুপি।
 
বিভিন্ন খাত থেকে আয় করা ১৬০০ কোটি রুপি নিয়ে এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর মালিক প্রযোজক করণ জোহর। তার সম্পত্তির পরিমাণ ১৪০০ কোটি রুপি। 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit