শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

টেস্ট র‍্যাংকিংয়ে বড় লাফ মুশফিকের, অবনতি সাকিবের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিম। ঐতিহাসিক জয়ে অবদান রাখা লিটন দাস দুই ধাপ এগিয়েছেন। তবে দুই ধাপ করে পিছিয়েছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক। 

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে যা বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর পাকিস্তানের ঘরের মাটিতে তাদের বিপক্ষে এটাই কোনো দলের সব উইকেট হাতে রেখে পাওয়া জয়। এমন ঐতিহাসিক এক জয়ের পেছনে দারুণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। ৩৪১ বলে খেলেছেন ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস।  

মুশির এই ইনিংসে ভর করে লিডের দেখা পায় বাংলাদেশ। যা পরে ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। এই ইনিংসের কল্যাণে ব্যাটারদের র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছেন মুশফিক। তার বর্তমান অবস্থান ১৭তম স্থানে। একই সময়ে ৭৮ বলে ৫৬ রানের দ্রুতগতির ইনিংস খেলেন লিটন। টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে তার উন্নতি হয়েছে দুই ধাপ। ডানহাতি এই ওপেনার আছেন ২৭তম স্থানে।

তবে দুই ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশ অন্য দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুমিনুল হক। সাকিবের অবস্থান ৪৩তম স্থানে এবং মুমিনুল আছেন ৪৬তম স্থানে। না খেলেও এক ধাপ পিছিয়েছেন তামিম ইকবাল (৫০তম)। এছাড়া এক ধাপ পিছিয়ে ৬৩তম স্থানে নেমে গেছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে তিন ধাপ উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজের (৮৫তম)।

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষ দশেও বড় পরিবর্তন এসেছে। আগের মতোই প্রথম তিন স্থানে আছেন যথাক্রমে- জো রুট, কেন উইলিয়ামসন এবং ডেরিল মিচেল। তবে চার নাম্বার থেকে ছয় ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন পাকিস্তানের বাবর আজম। ৩ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।  

শীর্ষ দশে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করা এই ব্যাটার ৭ ধাপ এগিয়ে ১১ম স্থানে উঠেছেন। তার এক ধাপ উপরেই আছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন ভারতের বিরাট কোহলি। এছাড়া ভারতের আরেক ব্যাটার যশস্বী জসওয়াল এক ধাপ এগিয়ে উঠেছেন সপ্তম স্থানে।

টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা তাইজুল ইসলাম নেমে গেছেন তিন ধাপ। এই বাঁহাতি স্পিনার আছেন ১৯তম স্থানে। তবে এক ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। তবে আগের মতোই ২৮তম স্থানে আছেন সাকিব আল হাসান। শীর্ষ ১০০-তে থাকা বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। শরিফুল ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৬৪তম স্থানে। আর ২৩ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠেছেন হাসান।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit