শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান, নিহত ৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশে  ইসরায়েলি হামলায় অন্তত ৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও গণমাধ্যম সূত্রে এমনটি জানা গেছে।

খবর আল জাজিরার। বুধবারের অভিযানে শত শত ইসরায়েলি সেনা যুদ্ধ বিমান, ড্রোন ও বুলডোজারের সাহায্য নিয়ে একইসঙ্গে জেনি, তুলকারেম ও জর্দান উপত্যকায় হামলা চালায়।  

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স বিভাগের পরিচালক আল-জাজিরাকে বলেন, ইসরায়েলি বাহিনী তুবাসে ফারা শরণার্থী শিবিরে চারজনকে হত্যা করেছে।  

বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে রেড ক্রিসেন্ট বলছে, তাদের ওই এলাকায় প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ছে। সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই ব্যক্তি জেনিনে নিহত হয়েছেন। সেইর গ্রামের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন গিয়ে পড়লে তিনজন নিহত হন।  

অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, ইসরায়েল ২০০২ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময়ের পর থেকে এ পর্যন্ত চালানো সবচেয়ে বড় অভিযান 

ইব্রাহিম বলেন, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সংখ্যা তিনগুণেরও বেশি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit