শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

ভয়াবহ বন্যায় ১৭০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ২ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র। খবর সিএনএন’র। আফ্রিকার এই দেশটির জাতীয় জরুরি অবস্থার প্রকাশিত ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি)-এর তথ্যানুসারে, দুই সপ্তাহে নাইজেরিয়াজুড়ে বন্যা-সংক্রান্ত ঘটনায় কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন আরও ২ হাজার মানুষ। এছাড়াও এই প্রাকৃতিক দুর্যোগে ২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চলমান এই বন্যা দেশের উত্তরাঞ্চলের ৮টি প্রদেশে প্রচণ্ড আঘাত হেনেছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষের দেয়া পূর্বাভাসে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে চলমান এই বন্যা কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভাসিয়ে নিয়ে গেছে। আর এতে করে পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছর খাদ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বেড়েছে। 

এর আগে, ২০২২ সালে নাইজেরিয়া এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে। ওই সময় দেশটিতে বন্যায় ৬ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং বাস্তুচ্যুত হন প্রায় ১৪ লাখ মানুষ। এছাড়া বন্যায় ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit