শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

এ বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশ থেকে সংযুক্ত আমিরাতে নিয়ে যায় ২০ ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপকে। 

বিশ্বকাপের শুরু ও শেষের তারিখ আছে আগের মতোই। শুরু হবে ৩ অক্টোবর আর ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে শেষ হবে ২০ অক্টোবর।

তবে, কিছু ম্যাচের দিন-তারিখ অদল-বদল হয়েছে। আগের সূচিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল ৯ অক্টোবরে, সেটি এখন হবে ১০ অক্টোবর। 

মূলত কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিই ঠিক করেছে আইসিসি। বিশ্বকাপের ২৩টি ম্যাচ হবে দুবাই ও শারজাহ এই দুই শহরে। বাংলাদেশ সময় বিকাল ৪টা ও রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit