সংগঠনে সভাপতি মোঃ আমিনুল ইসলাম জানান, আমাদের সংগঠনের সদস্যগন ও এলাকার যুব সমাজের সহযোগিতায় সম্প্রতি আখাউড়ায় হাওড়া নদীর বাধ ভেঙে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় কর্মহীন বেশ কয়েকজন রিক্সা ও অটো চালকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। জানাগেছে, তুলাইশিমুল ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত লোকদেরকে ধর্মীয় উৎসব ও অন্যান্য সময়ে নানা ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সহযোগীমূলক কার্যক্রম চলমান থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এই সংগঠনের মাধ্যমে সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে যারা সার্বিক সহযোগিতায় করছেন এলাকাবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫৬