শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি জায়েদ, জয় ও সাজু খাদেম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তারকা গা ঢাকা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, মমতাজরা এখনো আত্মগোপনে। এর মধ্যেই চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা সাজু খাদেম ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে।

২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমকে।

এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ সেলিম, শেখ হেলাল, ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।

রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit