শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ব্যাচেলর পয়েন্টের পলাশের দাদাবাড়ির অবস্থা খারাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা জিয়াউল হক পলাশের দাদাবাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। বন্যার কারণে সেখানকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সে খবর জানানোর পাশাপাশি পলাশ জানিয়েছেন, দুর্গত মানুষের জন্য কী করছেন তিনি।

গত ২১ আগস্ট থেকে সক্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রের এই অভিনেতা। বন্যার উদ্ধার অভিযানের হালনাগাদ তথ্য ফেসবুকে প্রচার করছিলেন তিনি। কোথায় বানভাসি মানুষকে উদ্ধারে নৌকা প্রয়োজন, কে নৌকা নিয়ে সেখানে পৌঁছাচ্ছেন তাদের নম্বর ছড়িয়ে দিচ্ছেন তিনি। জানা গেছে, পলাশের স্বেচ্ছাসেবক একটি দল নোয়াখালীতে উদ্ধার ও বানভাসি সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

নিজেদের বাড়ির খবর জানতে চাইলে গণমাধ্যমকে পলাশ বলেন, ‘নোয়াখালীর সোনাইমুড়িতে আমাদের বাড়ি। শুক্রবার পানি কিছুটা কমেছে। গ্রামে আমার আত্মীয়-স্বজন সবাই থাকেন। দাদার বাড়ির অবস্থা খুব খারাপ। গত বৃহস্পতিবার সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সবাই খুব ভয়ের মধ্যে ছিল।’ স্বেচ্ছাসেবী দলের কার্যক্রম প্রসঙ্গে পলাশ বলেন, ‘নোয়াখালীতে ডাকবাক্স ফাউন্ডেশন নামে আমাদের একটা স্বেচ্ছাসেবী দল আছে। দুটি নৌকা ও খাবার নিয়ে ওই টিম ফেনীতে গেছে। আমরা ঢাকায় যেমন খাবার রান্না করে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করি, ফেনীর আশ্রয়কেন্দ্রগুলোতেও সে রকম রান্নার ব্যবস্থা করেছি। আমার মনে হয় শুকনা খাবার খেয়ে বেশি সময় টেকা যায় না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইতিবাচকভাবে সক্রিয় ছিলেন জিয়াউল হক পলাশ। ফেসবুকে তার সরব উপস্থিতি শক্তি জুগিয়েছে তার অনুরাগীদের। ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়াও বেশ কিছু একক নাটকে অভিনয় করে তরুণ প্রজন্মের কাছে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit