শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ শ্রীলেখার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : আরজি করকাণ্ডে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে মাঠে নেমেছিলেন বিনোদন জগতের তারকারা। মাঠে নেমেছিলেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। এর মধ্যেই এ অভিনেত্রী সামাজিকমাধ্যমে এক পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করে বলেছেন, অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন তিনি।

মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে শ্রীলেখা মিত্র বলেন, রঞ্জিত তার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি তাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। 

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, আরজি করকাণ্ডে উত্তাল রাজ্য। এর তীব্র নিন্দা করেছেন টালিউড ও বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যেই টালিউড অভিনেত্রী শ্রীলেখাও প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সামাজিকমাধ্যমে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন তিনি। শ্রীলেখা বলেন, অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন পরিচালক রঞ্জিত।

এ ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়ে অভিনেত্রী বলেন, আমি এ ঘটনা কারও সঙ্গে শেয়ার করে নিতে পারছিলাম না। এ ঘটনার পর আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই। মনে হচ্ছিল, কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম। তিনি আরও বলেন, এ ঘটনার পর তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হয়নি। 

সংবাদমাধ্যমকে শ্রীলেখা জানিয়েছেন, ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’-এর অডিশনের সময়ে তাকে যৌন হেনস্তা করেছেন পরিচালক রঞ্জিত। অভিনেত্রী বলেন, আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন ওর শোবারঘরের দিকে ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলি নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ আমার তেমন বন্ধুত্বও ছিল না ওর সঙ্গে। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তিনি আমার ঘাড়ে ও চুল স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।

এদিকে অভিনেত্রীর এ অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান ও পরিচালক রঞ্জিত। শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করে পরিচালক বলেন, চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণনের উপস্থিতিতে আমি ওর (শ্রীলেখা) সঙ্গে কথা বলেছিলাম। গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন। আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শ্রীলেখাকে দেওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বলে দাবি পরিচালকের।

 

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit