শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

নির্বাচন নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান মির্জা ফখরুলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা অতিদ্রুত জনগণের সামনে কী করতে চান সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি, একটা রোডম্যাপের মাধ্যমে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন।’

তিনি বলেন, ‘অতিদ্রুত জনগণের যে চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করতে হবে। কীভাবে একটি নির্বাচন অতিদ্রুত করা যায় সে ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালকে তুলে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের দোষররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit