শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কিরনকে নিয়ে যত বিতর্ক ক্রীড়াঙ্গনে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনে একের পর এক বিতর্ক সৃষ্টি ও অস্থিরতার জন্ম দিয়ে গেছেন যুবলীগ নেত্রী মাহফুজা আক্তার কিরন। মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা থাকাকালীন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন এই কিরন। 

মহিলা ক্রীড়া সংস্থা থেকে বিতাড়িত হওয়ার পর কিরন বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান হন। চেয়ারম্যান ছিলেন সাবেক প্রয়াত সিরাজুল ইসলাম বাচ্চু। এই সজ্জন ব্যক্তিকে পাশ কাটিয়ে কিরনই সবকিছু করতেন। বাচ্চুর শারীরিক অসুস্থতার সময়ে কিরনের বাড়াবাড়িতে মানসিক যন্ত্রণার মধ্যেও ছিলেন শেষ সময়। ২০১৫ সালে বাচ্চুর মৃত্যুর পর কিরনই মহিলা ফুটবলের সর্বেসর্বা হয়ে ওঠেন। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিরনকে চিঠি দিয়েছে তার আয়-ব্যয়ের যাবতীয় হিসাব চেয়ে। 

২০১২ সালে বাফুফে নির্বাহী কমিটির নির্বাচনে হারলেও তার প্রভাব ছিল বেশি। বাফুফের কর্মচারীরা তার ভয়ে থাকত তটস্থ। ২০১৬ সালে বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের প্যানেলে ছিলেন কিরন। তবে সর্বশেষ নির্বাচনে সদস্য হিসাবে জিতেছেন। বাফুফের প্রথম নারী সদস্য নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন। গণমাধ্যমকে বাজে মন্তব্য করেছিলেন। এতে ক্রীড়া সাংবাদিকরা কিরনকে বয়কট করেন। প্রায় দুইশবার বিদেশ ভ্রমণ করা কিরন ফুটবল কোচের পদটিও ছাড়েননি। 

২০১০ সালে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্টের আমন্ত্রণে বাংলাদেশের ১২ জন ফুটবলার ১০ দিনের সফরে আমেরিকায় গিয়েছিলেন। ওই দলে কিরনকে কোচ হিসাবে পাঠানো হয়েছিল।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit