শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নেপালে বাস দুর্ঘটনায় ২৭ ভারতীয় পর্যটক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস নেপালের মহাসড়ক থেকে নদীতে পড়ে ২৭ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে।

বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার সময় স্থানীয় সময় শুক্রবার দুপুরে মধ্যাঞ্চলীয় তানাহুন জেলায় দুর্ঘটনার কবলে পড়ে।

তানাহুন জেলার কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ৪৩ যাত্রীর মধ্যে ২৭ জন প্রাণ হারিয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা যাত্রীদের পানি থেকে উদ্ধারের জন্যে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করে। আহত ১৬ যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের সকল আরোহী ভারতীয় নাগরিক। আগের রাতে পোখারায় থাকা এসব পর্যটক বাসে
চড়ে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।

গৌতম জানান, নিহতদের ২৬ জনের মৃতদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।

উদ্ধার অভিযানে জোর দেয়া হয়েছে উল্লেখ করে গৌতম আরও বলেন, আমরা এখন দুর্ঘটনার তদন্ত করব।

উল্লেখ্য, নেপালে খারাপ রাস্তা, দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। সরকারি হিসেবে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের সড়কসমূহে প্রায় দুই হাজার ৪শ’ মানুষ প্রাণ হারিয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit