শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

কাল থেকে চলবে মেট্রোরেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল। গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

আজ শনিবার (২৪ আগস্ট) সকাল থেকেই পরীক্ষামূলক চলাচল করছে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারও পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।

আগামীকাল থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকাল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit