রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

চরফ্যাশনে যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : ভোলার চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নে যুবদলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় শরিফপাড়া যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও পৌরশাখার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। 

জানা যায়, কেন্দ্রীয় ও ভোলা জেলা যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী চরফ্যাশন উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ও ওয়ার্ড পর্যায়ের কমিটি ঘোষণা করা হয়। উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি করার লক্ষ্যে ইউনিয়ন কমিটিসমূহ বিলুপ্ত করা হয়েছে।

ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, ২০২২ সালে চরফ্যাশনে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌরসভা শাখায় আবুবক্কর সিদ্দিক মিলটনকে আহ্বায়ক ও রাশেদুল হাসান নয়নকে সদস্য সচিব করে যুবদলের কমিটি ঘোষণা করা হয়। 

এই কমিটির বাইরে যুবদলের  আর কোন কমিটি নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মো. আশরাফুল ইসলাম, আবুল কাশেম নয়ন, তোফাজ্জল হোসেন তালুকদার,নজরুল ইসলাম, হারুন অর রশদি, মোশাররফ হোসনে লিটন , মোজাহিদি. ফয়েজ উদ্দিন, মইনুল ইসলাম সোহেল, সোয়াইব রহমান, শামীম খান,রেদন উল্লাহ,সাইফুল ইসলাম, নূরনবী ,অহিদুর রহমান বলি ,আবু সায়েম মালতয়িা,আবুল হাসনাত তুহিন, কাইয়ুম শিকদার, শাহিন আলম, সুজন মাহমুদ, রোমেন্স মাতাব্বর,সফিক ফরাজী, ইলিয়াস হোসেন বেল্লাল,মো, জুম্মুন , মো.জাহিদুল ইসলাম রিজভী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit