শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

ফারুক আহমেদ যেভাবে বিসিবি সভাপতি হলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুসারে সভাপতি হতে হলে আগে বোর্ড পরিচালক হতে হয়। তারপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন। তার চেয়েও বড় কথা- বোর্ড পরিচালক হওয়ার আগে প্রথমে কাউন্সিলর হতে হবে। অধিনায়ক হওয়ার সুবাদে বিসিবির কাউন্সিলরশিপ আগেই ছিল ফারুক আহমেদের। 

এতদিন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন জালাল ইউনুস। গত সোমবার তিনি পদত্যাগ করেন। বোর্ডের প্রবীন পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ছিলেন। তিনি পদত্যাগ করেননি, তার পদটি কেড়ে নেয় ক্রীড়া পরিষদ।

জালাল ইউনুসের শূন্যপদে আজ বুধবার পরিচালক হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া জাতীয় ক্রীড়া পরিষদ। পরিচালক হওয়ার পর বাকি পরিচালকদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসেন সাবেক এই অধিনায়ক। বোর্ড মিটিংয়ে উপস্থিত পরিচালকদের ভোটে ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ বলেছেন, প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখব। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক প্রশ্ন আছে।

তিনি আরও বলেন, আমার প্রথম দায়িত্ব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা মাথায় রাখলে কাজগুলো অনেক সহজ হবে। আমরা যেনো অন্যদিকে ডাইভার্ট হয়ে না যাই। আমরা দেশের ক্রিকেটকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit