শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮ জনের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আটজনের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছির, মন্ত্রীর সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্ম-সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্ল্যা নজরুল।

নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে গত ১৫ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আসাদুজ্জামান খানের নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও বদলি-বাণিজ্যের অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit