শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

ভারতে সরকার পতনে ‘গোপন ষড়যন্ত্র’ করছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ান সংবাদমাধ্যমের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৫ আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। গত ১৫ বছরের শাসনমালে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। 

বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকারসহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের। বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে হাসিনার।

এদিকে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র।  

প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে নাকি মোদি সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এ জন্য অন্ধ্র প্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা।  

এতে আরো দাবি করা হয়, ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপরতা সিআইএ। এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি।

পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ভারতের বর্তমান মোদি সরকারও জোটের উপর নির্ভরশীল।  জোট ভাঙলে সরকার ঠিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদি।

স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখা ও আলোচনা করেছে। দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন সম্প্রতি হায়দরাবাদে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে দেখা করেছেন।  

এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন এই মার্কিন কূটনীতিক।  শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন। এসব সাক্ষাতকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়ার সংবাদমাধ্যমটি।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit