শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন বুধবার রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে যার মধ্যে মস্কো অঞ্চলেও হামলা হয়। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে তিনটি ড্রোন এবং সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে আরও ১৫টি ড্রোন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মস্কোর পোডলস্ক শহরের ওপর দিয়ে আসা তিনটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রায়ানস্ক অঞ্চলেও ড্রোন হামলার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান গভর্নর আলেকজান্ডার বোগোমাজ। একইদিন, রোস্তভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ নিশ্চিত করেছেন যে, ইউক্রেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী, তাতেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এদিনের হামলায় কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান ভূখণ্ডে ইউক্রেনের বিমান হামলার তীব্রতা বাড়লেও, রাশিয়া বলছে, এসব হামলার লক্ষ্য মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করা। ইউক্রেন জানায়, রাশিয়ার অব্যাহত হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই আক্রমণ চালানো হচ্ছে।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit