শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন

জার্মানিতে বাড়ছে পুলিশের ওপর হামলার ঘটনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে রেকর্ডসংখ্যক হারে বাড়ছে দেশটির পুলিশের ওপর হামলার ঘটনা। ২০২৩ সালে দুই হাজার ৯৭৯ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে৷ ২০০১ সালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ শুরুর পর এটিই সর্বোচ্চ সংখ্যা৷ 

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, গত বছর একটি কয়লাখনি সম্প্রসারণ করতে চাওয়ায় ল্যুটসেরাট গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল৷ এ ঘটনা ঠেকাতে পরিবেশকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন৷ এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ওই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল৷ এর সংঘর্ষের ঘটনায় ১৪৫ পুলিশ সদস্য আহত হন৷

জার্মান ফেডারেল পুলিশ সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, হামলার কারণে গত বছর ৭৯৩ পুলিশ আহত হয়েছেন৷ এর মধ্যে ৮৮ জন সদস্য পরবর্তী সময়ে দায়িত্ব পালনে সক্ষম ছিলেন না৷

টহল, তদন্তকাজ এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হওয়া ব্যক্তিদের তাদের দেশে ফেরত পাঠানোর সময় পুলিশের ওপর বেশি হামলা হয়েছে৷ এ ছাড়া রেল চলাচলে নিরাপত্তা দেওয়া ও ফুটবল ম্যাচ চলার সময়ও হামলা হয়েছে৷

হামলাকারীদের ৭৮ শতাংশ পুরুষ ছিলেন৷ আর প্রায় অর্ধেক হামলাকারী ঘটনার সময় মদ্যপ ছিলেন৷ অনেক হামলাকারীকে পুলিশ আগে থেকেই চিনতো৷ এক-চতুর্থাংশ হামলাকারী আগেও অপরাধে জড়িত ছিলেন৷

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit