শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

ড. ইউনূসকে ফ্রান্স প্রেসিডেন্টের অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

ড. মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় আপনাকে (ড. ইউনূস) আন্তরিক অভিনন্দন জানাই।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে প্রবেশ করেছে। আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং শান্তি ও জাতীয় ঐক্য ফিরিয়ে আনা।

এ বিষয়ে ইতোমধ্যে ড. মুহাম্মদ ইউনূস যে বার্তা দিয়েছেন সেটিকে স্বাগত জানান ইমানুয়েল ম্যাখোঁ।

ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, আপনার দেশ যে জটিল সময়ের মধ্যদিয়ে যাচ্ছে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থন পাবেন।

ইমানুয়েল ম্যাখোঁ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে মানবাধিকার ও সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইসহ আমাদের যৌথ কাজগুলো অব্যাহত থাকবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, তার দেশ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ। অন্তর্বর্তী সরকারের জন্য আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ড. ইউনূসের সফলতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit