সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝর্ণা দেখতে গিয়ে ২ বন্ধুর লাশ নিয়ে ফিরলেন ২ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : চার বন্ধু মিলে কুমিল্লা থেকে রাতে রওনা দেন ঝর্ণা দেখতে। মঙ্গলবার সকালে মীরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- কুমিল্লা সরকারি কলেজের ফাইনান্স অ্যান্ড মার্কেটিং বিভাগ ২য় বর্ষের অঞ্জন বড়ুয়া (২১) ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিজ্ঞান ২য় বর্ষের ছাত্র ফয়সাল হক (২২)। দুই বন্ধু ইমরান হোসেন ও ফয়সাল (২) ফিরে যায় তাদের মৃতদেহ নিয়ে। নিহত অঞ্জন বড়ুয়া কুমিল্লার লালমাই থানার ছোট শরিফপুর গ্রামের গোপাল বড়ুয়ার পুত্র এবং ফয়সাল হক পাশের বসন্তপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।

মৃতদের স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে ট্রেনে করে কুমিল্লা থেকে কুমিল্লার ভিক্টোরিয়া ও সরকারি কলেজের চার বন্ধু মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন। মঙ্গলবার ভোরে ট্রেন থেকে নেমে পানির স্রোত বেশি হওয়ায় পাহাড়ি পথ দুর্গম দেখে তারা ঝর্ণা না দেখেই ফেরত আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ ভেঙে নিচে পড়ে। এতে গাছের ডালের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়। সঙ্গে থাকা বাকি দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিফাত সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে আনা সঙ্গে থাকা বন্ধুরা অনেকটা বিব্রত অবস্থায় আছেন; কারণ ওরা একসঙ্গে এসেছে ঝর্ণা দেখতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মীরসরাই থানার ওসি শহিদুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit