শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভালে ফাউন্ডেশন হবে ড. ইউনূসের নেতৃত্বে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে এবং সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন।

ড. মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না।’
 
সরকারপ্রধান বলেন, ‘তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য যা যা প্রয়োজন আমরা তার সবকিছুই করব।’

তিনি জানান, আহতদের চিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের জন্য যা প্রয়োজন, এরইমধ্যে তার ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে বলে তিনি জানান।

ড. ইউনূস খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ দেশবাসীকে সহযোগিতা করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit