মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

নির্বাচনে জয়ী হলে ইলন মাস্ককে উপদেষ্টা করতে চান ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচিত হলে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে মার্কিন প্রশাসনের অংশ হওয়ার জন্য স্বাগত জানাবেন। 

সোমবার (১৯ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি যদি হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তিনি মাস্ককে মার্কিন প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান, যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন। জুলাই মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মাস্ক তাকে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জো বাইডেনের ডেমোক্রেটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সাথে জুনের বিতর্কে তার ব্যর্থ পারফরম্যান্সের কারণে ক্ষমতাসীন এ রাষ্ট্রপ্রধানকে নির্বাচনি লড়াই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল ডেমোক্রেটরা। এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ২১ জুলাই তিনি নির্বাচনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর এবং রাষ্ট্রের শীর্ষ এ পদের জন্য কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit