মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সচল বিআরটিএ’র সার্ভার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : পুনরায় সচল হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সার্ভার। ইতিমধ্যেই সকল সেবা কার্যক্রম চালু হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে সার্ভার চালু হওয়ার কথা জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যেমন রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর প্রদান ইত্যাদি সকল সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। 

এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে বিআরটিএ সার্কেল অফিস থেকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। 

এর আগে, গত মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বনানী ও মিরপুরে বিআরটিএ সার্ভার আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্থাটির সকল কার্যক্রম স্থগিত ছিল।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৪,/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit