বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সুনামগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, চাইলেন বিচার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৯ আগস্ট) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাংবাদিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানী বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা, গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায় অশুভ চক্র।

সাংবাদিক শহীদনূর ও হিমাদ্রী শেখরের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি করেন বক্তারা।এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে, এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, জসিম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সুনামগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit