শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আপনি নিজে কী বিগত ১৬ বছর দেশের বাইরে ছিলেন?: তমা মির্জা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে অনেক বেশি। তার আঁচ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শোবিজ তারকাদের ট্রল করতে এমনিতেই নেটিজেনরা খুব ভালোবাসে। নারী তারকা হলে তা আরও বেড়ে যায়।

তমা মির্জা । ছবি: ফেসবুক


কেউ কিছু লিখলেই একদল নেটিজেন এসে কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়ছে। তাদের কমন সংলাপ, এখন এতো কথা বলতে এসেছ কেন? বিগত ১৬ বছর কোথায় ছিলে তোমরা? কোথায় ছিলো তোমাদের অধিকার, যুক্তি? বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

জনপ্রিয় এই চিত্রনায়িকা তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘যারা আমাদের অনেকের পোস্টে এসে জিজ্ঞাসা করছেন ১৬ বছর কই ছিলা? সাথে আরো যা যা বলছেন (কটুক্তি, গালাগালি, ট্রল) সেটা আপনার পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ! আচ্ছা আমার প্রশ্ন এখন, এতো কথা যে বলছেন, সব মানুষের পোস্টে এসে কমেন্ট করে দেশপ্রেম প্রকাশ করছেন, আপনি নিজে কী ১৬ বছর দেশের বাইরে ছিলেন? না মানে, আপনার ফেসবুকে তো পূর্বের ১৬ বছরের কোনো বিদ্রোহী আওয়াজ পাচ্ছি না! যদিও এরমধ্যে ফেক আইডি অগণিত। যাদের কাজ মানুষের আইডিতে গিয়ে বাজে কমেন্ট করা।’

তমা মির্জা । ছবি: ফেসবুক


তমা সেইসব ট্রলারদের উদ্দেশ্যে আরও লিখেছেন, ‘শোনেন, আগে মানবিক হন। আমাদের বীর সাহসী ছাত্রযোদ্ধারা আমাদের জন্য, দেশের জন্য যা করেছে এবং এখনও যা করছে তা আমি আপনি করার মতো সাহস ভবিষ্যতে আদৌ হবে কিনা জানি না। তাই চাই না বিচ্ছিন্ন কিছু অনাকাক্সিক্ষত ঘটনার জন্য তাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হোক। তাদের এখন অনেক দায়িত্ব যেটা তারা সততার সাথে পালন করছে। আর আমার আপনার দায়িত্ব নিজেদের শুধরানো। পারলে সেটা করেন, না পারলে আমার ওয়াল-এ কমেন্ট করতে আসবেন না। আপনাকে আমি চিনি না, চিনতে চাইও না। আপনার বিকৃত মনমানসিকতা প্রকাশ পায় আপনার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপে। ধন্যবাদ।’

ইয়াশ রুদ্র নামের এক নেটিজেন তমার এই পোস্টের নিচে কমেন্ট করেছেন, ‘এরা ১৬ বছর মনে মনে বিদ্রোহ করেছে। আর সপ্তাহ দুয়েক ধরে এদের মুখে খই ফুটেছে। সবচেয়ে বড় কথা, এদের মধ্যে অধিকাংশই এই ১৬ বছর নিয়ে কনসার্ন না। তাদের মূল লক্ষ্য সুযোগ পেলেই অন্যদের ছোট করা, যেটা সারা বছরই চলে। এসব তাদের অভ্যাস হয়ে গেছে আসলে। মানুষকে ছোট না করলে, উল্টাপাল্টা কথা না বললে অস্বস্তি হয় তাদের ‘

এই কমেন্টের সঙ্গে তমা মির্জাও একমত পোষন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit