শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইতালি উপকূলে ইয়ট ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৯ আগস্ট) ভোরে ইয়টটি সিসিলি উপকূলে ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। খবর বিবিসির। ইতালি কোস্টগার্ড জানিয়েছে, ৫৬ মিটfর দীর্ঘ ইয়টটিতে ব্রিটিশ পতাকা উড়ছিল। আর নিখোঁজদের মধ্যে ব্রিটিশরা রয়েছেন।

জানা গেছে, ইয়টটিতে মোট ২২ জন ছিলেন। তাদের মধ্যে ১০ জন ক্রু এবং ১২ জন যাত্রী। যাদের মধ্যে কয়েকজন আমেরিকান এবং কানাডিয়ান। ইয়টটিতে থাকা এক বছর বয়সি একটি ব্রিটিশ শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে জরুরি সেবা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘বায়েসিয়ান’ নামের ইয়টটি রাতারাতি প্রবল ঝড়ের মুখোমুখি হওয়ার পর ডুবে যায়।
 
প্রত্যক্ষদর্শীরা ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেছেন, ঝড় যখন বায়েসিয়ানে আঘাত হানে তখন তার নোঙ্গরটি নিচে ছিল। যার ফলে মাস্তুলটি ভেঙে যায় এবং জাহাজটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সমুদ্রের ৫০ মিটার গভীরে একটি ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। আর ধ্বংসাবশেষের বাইরে একজনের মৃতদেহ পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়েছে। তার তার পরিচয় এখনো জানা যায়নি। এদিকে, উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইতালি কোস্টগার্ড। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit