শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দেশের প্রাথমিক শিক্ষায় ফ্রান্সের সহযোগিতার আশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit